ঈদগাঁওতে বনার্ঢ্য পরিবেশে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন 

0
47

 

এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের বৃহত্তর ঈদগাঁওতে প্রতিবারের ন্যায় এবারো বনাঢ্য পরিবেশে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন সম্পন্ন হয়েছে। ২৩ আগষ্ট সকাল ১১টায় কেন্দ্রীয় কালী মন্দির থেকে ফিতা কেটে মঙ্গল শোভাযাত্রার আনুষ্টানিকতা শুরু করা হয়। এটি বাজার – ষ্টেশন প্রদক্ষিত করে পুনরায় মন্দিরে প্রবেশ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন,ব্যবসায়ী মৃনাল আচার্য্যে।  এ শোভাযাত্রায় অংশ নেন,ডা: রুপস পাল, এডভোকেট অশোক আচার্য্যে, এএসআই বিলাস সরকার,ব্যবসায়ী পরিমল,সাবেক মেম্বার বাবুল কান্তি দে,ডা: সনজিৎ দাশ,বৃহত্তর ঈদগাঁও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন কান্তি দে,সাধারন সম্পাদক দেবাশীষ ভট্রাচার্য্য অনিক,অর্থ সম্পাদক মিঠুন আচার্য্যে, বিকাশ কান্তি দে, বিধু দে,অজিত দে,পলাস দে,মাষ্টার সমীর রুদ্র,রতন কান্তি দে,আপন কান্তি দে,সুমন কান্তি দে,লিটন কান্তি দে,আশিষ দাশ, রাজন আচায্য, বিকাশ প্রনয় দে,সত্যজিৎ দাশ গুপ্ত,জনি পাল, নিখিল দাস, দিলীপ কান্তি দেসহ আরো অনেকে। ঐদিন মন্দিরে গীতাপাঠ প্রতিযোগীতা,ধর্মীয় আলোচনা, ভক্তিমুলক গানের প্রতিযোগীতাসহ প্রসাদ বিতরন করা হয়েছে। এবার ব্যতিক্রমধর্মী আকর্ষন হিসেবে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আলাদাভাবে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃক্ষরোপন ও চারা বিতরন করা হয়। এ অনুষ্টানে বিপুল সংখ্যক সনাতনী মানুষরা উপস্থিত ছিলেন।
আগেসদ্য জেল ফেরত সন্ত্রাসী লিটনের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী আহত
পরেটেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা খুনের প্রতিবাদে সড়ক অবরোধ: দোকানপাট ভাঙচুর