এম আবুহেনা সাগর,ঈদগাঁও
চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওর বাসষ্টেশনের যত্রতত্র স্থানেই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। মহাসড়কের বিভিন্ন স্থানে এ ধরনের ময়লার স্তুপে চরম বিপাকে পড়তে হয় সাধারণ পথচারীদের। বিঘ্ন হয় যান চলাচলেও। অল্প বাতাসে ও বৃষ্টিতে দুর্গন্ধযুক্ত আবর্জনা স্তুপ ছড়িয়ে পড়ে সড়কে। এতে এলাকায় যেমন মশার উপদ্রব বাড়ছে তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। ২৪ আগষ্ট মহাসড়কের ঈদগাঁওর বাসষ্টেশনে সরেজমিনে এমন জনদুর্ভোগের চিত্রই দেখা গেলো। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর ময়লা ফেলা হচ্ছে। আর নিত্যদিন এসব ময়লা ফেলছে কতিপয় দোকানদারেরা। ময়লা-আবর্জনা ফেলার স্থান না থাকায় মহাসড়কের আশপাশ জুড়েই ময়লার স্তুপে পরিণত করে তুলছে। বাসা-বাড়ির ময়লা- আবর্জনা ফেলানো হচ্ছে মহাসড়কে। বাসষ্টেশনের ইউসিবি, ইসলামী,ফাষ্ট সিকিউরিটি ব্যাংক,ওয়ালটন,ফুলকলির পাশ্ববর্তী, জাগির সড়কের মাথায় আবর্জনায় ছেয়ে গেছে। দেখার যেন কেউ নেই। এমনকি সড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী যাতাযাতে দূর্ভোগ আর নিদারুন কষ্ট পাচ্ছে। বিড়ি ফাইডার কোম্পানীর ডিলার ইরফানুর হক,ব্যবসায়ী সাদ্দাম ও যুবলীগ কর্মী মিজান জানিয়েছেন এ প্রতিবেদককে, প্রতিদিন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সড়কে চলাচল করতে নানা সমস্যা হচ্ছে। দুর্গন্ধে রাস্তায় হাঁটা যায়না। গাড়ি দিয়ে চলাচল করতে হলেও নাক-মুখ চেপে রাখতে হয়। মার্কেটের মালিক সহ ব্যবসায়ীরা এসব বিষয়ে নেক নজন না দেওয়ায় এহের অবস্থার সৃষ্টি বলে জানান অসংখ্য পথচারীরা।













