নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে চৌফলদন্ডী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি কামাল উদ্দিন ও হারুনর রশিদ কে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হল। ২৪ আগষ্ট কমিউনিটি পুলিশের প্যাডে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- ইউনিয়ন কমিটির সভাপতি নেজাম উদ্দিন শাওন,সাধারন সম্পাদক তানজিদ ওয়াহিদ লোটাস।
এব্যাপারে ইউনিয়ন কমিটির সভাপতি নেজাম উদ্দিন শাওন দুইজনকে অব্যাহতি প্রদানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।













