প্রেস বিজ্ঞপ্তি
রামু লম্বরীপাড়ার প্রবীণ আলেমেদ্বীন, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, লম্বরীপাড়া ওলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব পবিত্র হজ্বব্রত পালন করে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। বাড়িতে এসেই তিনি ছুটে আসেন এলাকার একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন নূরানী একাডেমীতে। এ সময় নূরানী একাডেমির পরিচালক হাফেজ মুহাম্মাদ আবুল মঞ্জুর, শিক্ষা পরিচালক মাওলানা দিদারুল আলম, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহমান এবং হাফেজ জয়নুল আবেদীন তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন। শুভেচ্ছা বিনিময়কালে প্রবীণ এ আলেমেদ্বীন সুষ্ঠুভাবে আল্লাহ তা’আলার মহান হুকুম পবিত্র হজ্ব সম্পাদন করতে পারায় শুকরিয়া আদায় করেন এবং মহানবী হজরত মুহাম্মদ স. এর স্মৃতিবিজড়িত ইসলামের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনাবলী পরিদর্শনের স্মৃতিচারণ করেন। সেই সাথে সৌদি আরব প্রবাসী এলাকাবাসী ও দেশ-বিদেশের বিভিন্ন হাজী সাহেবানদের আন্তরিকতাপূর্ণ আতিথিয়েতার স্মৃতিচারণ করেন।













