টেকনাফে নিহত যুবলীগ নেতার ভাইকে রোহিঙ্গা কর্তৃক অপহরণের চেষ্টা

0
237

 

কক্সবাজার টেকনাফে নিহত যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার ঘটনার পর এবার অস্ত্রধারীরা নিহতের ভাই আমির হামজাকে নিজ বাড়ি থেকে অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয় ও পুলিশের বাধায় অপহরণের চেষ্টা ব্যর্থ। তবে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা আমির হামজাকে অপহরণ করতে না পেরে ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়।

২৫ আগস্ট সকাল ১০ টার দিকে ওমর ফারুক হত্যার সাথে জড়িত রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ হ্নীলা ৯ ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুকের ভাই আমির হামজাকে অস্ত্র ঢেকিয়ে নিজ বাড়ি থেকে অপহরণ করে পাহাড়ে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশের বাধায় তাকে অপহরণ করতে পারেনি। একপর্যায়ে উক্ত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ গুলি বর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
এই ঘটনায় এলাকাতে থমথমে পরিবেশ বিরাজ করতেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ান করা হয়েছে।

স্থানীয় গফুর মিয়া জানান, সকালে অস্ত্রধারী একটি রোহিঙ্গা গ্রুপ আমির হামজাকে জোরপুর্বক অপহরণের চেষ্টা করে কিন্তু স্থানীয় লোকজনের বাধায় রোহিঙ্গারা থাকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়।ক্যাম্পে অস্ত্রধারী রোহিঙ্গারা সন্ত্রাসী কার্যকালাপ অপহরণ সহ খুন কারাপি,মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।এদিকে শালবন, লেদা, জাদিমোরা, মুচনি ক্যাম্পের এনজিওর কার্যক্রম বন্ধ রয়েছে৷

টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবিএম দোহা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।এরপর পরিস্থিতি শান্ত করে।তবে সন্ত্রাসীদের আটকের অভিযান অব্যহত রয়েছে।সুত্রঃcsb24.com

আগেটেকনাফে আড়াই হাজার ইয়াবাসহ আটক ১
পরেচকরিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার