রামুর গর্জনিয়ায় অবৈধ বালি উত্তোলনের মেশিন ও পাইপ বিনষ্ট করলো ইউএনও প্রণয় চাকমা

0
55

হাফিজুল ইসলাম চৌধুরীঃ

গর্জনিয়া সেতুর এপ্রোচ থেকে রাতের আধারে বালু বিক্রি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

২৬আগস্ট  (সোমবার)  সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বালু উত্তোলণের যন্ত্র (মেশিন), পাইপ ও নৌকা বিনষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তলণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বিনষ্টকৃত মেশিন দুটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ায়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের দাবি করে ইউপি সদস্যদের বক্তব্যের জবাবে ইউএনও প্রণয় চাকমা বলেন- জনস্বার্থে বালু তোলা যাবে অনুমতি নিয়ে। সেতুর এক কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না। পাশাপাশি বালু তোলা একটি চলমান প্রক্রিয়া হতে পারে না। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হয়। এপ্রোচে সেতুর পাশ থেকে বালু তোলবে, আবার তা রাতের আঁধারে মিনিট্রাকে বিক্রি হয়ে যাবে এমনটা হতে দেওয়া যাবে না।

এসময় গর্জনিয়া সেতুর এপ্রোচ ব্রিক সলিং করার ঘোষণাও দেন ইউএনও প্রণয় চাকমা। অভিযানে গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাহেদও উপস্থিত ছিলেন।

আগেখাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত
পরেঅসামাজিক কার্যকলাপের অভিযোগে যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ১৯