রামুর কচ্ছপিয়া ছোট জাংছড়ি সড়ক চলাচল অযোগ্যঃ দেখার কেউ নেই

0
28
মোঃসাইদুজ্জামান সাঈদঃ 
রামুর উপজেলার কচ্ছপিয়া ছোট জাংছড়ি একমাত্র গর্জনিয়া বাজার থেকে  হাইস্কুল পাড়া পর্যন্ত  সড়কের বেহাল দশা। প্রতিদিন সাধারণ মানুষের পাশাপাশি স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়ত করে। যাতায়তের কষ্টের কারণে স্কুল,মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করছে সাধারণ শিক্ষার্থীরা এমনটা অভিযোগ অভিবাকদের। এলাকাবাসীরা জানান,”বর্ষাকালে বৃষ্টি হলে এক হাঁটু কাঁদা জমে। তখন যানবাহন দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। আশেপাশের সব রাস্তা পাকা হলেও এই রাস্তাটি পাকা করার কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করা হয়না। এইব্যাপারে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের আবু ইসমাঈল মোঃনোমান এই ব্যাপারে কথা বলতে চাইলে নাম্বারে ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় ইউপি মেম্বার জাহেদ বলেন, এই সড়কটি ঝুকিপূর্ণ যেকোন সময় দূর্ঘটনা হতে পারে। তবে এই সড়কটির সংস্কারের পরিকল্পনা রয়েছে। যদি সড়কটি সংস্কার করা হয়,স্বস্তি মিলবে জনগনের ,ভোগান্তি থেকে মুক্তি পাবে শিক্ষার্থীরা।
আগেখুটাখালীতে তৌহিদ নামে ৭ বছরের এক শিশু পাওয়া গেছে
পরেঈদগাঁওতে যত্রতত্র ময়লা আবজর্নায় ভরপুর : অসহনীয় র্দূগন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ