ধর্ষণের পর ভাগনিকে হত্যা, মামা কারাগারে

0
55

 

চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ভাগিনীকে ধর্ষণ করে হত্যার দায়ে মো. রমজান আলী ছোটন (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

সোমবার (২৬ আগস্ট) ভোর রাতে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে ওই   কিশোরকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার রমজান আলী হালিশহরের বেগমজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র। ভোলা জেলার সদর উপজেলার কোরালিয়া এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে সে। চট্টগ্রামে মাইলের মাথা এলাকার ইয়াছমিন বিল্ডিংয়ে ৫ম তলায় ভাড়া থাকতো রমজান। নিজের চাচাতো বোনের মেয়েকে ধর্ষণ করে হত্যারঅভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চট্টগ্রামে একই এলাকায় ভাড়া বাসায় থাকতো রমজানের চাচাতো বোন। নিয়মিত বোনের বাসায় যাতায়াত ছিল তার। রোববার বাসায় কেউ না থাকার সুযোগে চাচাতো বোনের ৮ বছর বয়সী শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে রমজান আলী ছোটন। পরে মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে বাসার ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দিয়ে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসায় এসে মেয়েটির মা ফ্যানের সিলিংয়ের সঙ্গে মেয়েকে ঝুলে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. রমজান আলী ছোটন নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সে ঐ শিশুটির মামা সম্পর্কের আত্মীয়।

তিনি বলেন, গ্রেফতার রমজান আলী ছোটন ভাগনি নিপুকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আগেঅনিবন্ধিত ঔষধ রাখার দ্বায়ে শ্যামলী প্লাস ফার্মেসী সহ ৩ ফার্মেসীকে মোবাইল কোর্ট জরিমানা
পরে৯৬৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক