অনিবন্ধিত ঔষধ রাখার দ্বায়ে শ্যামলী প্লাস ফার্মেসী সহ ৩ ফার্মেসীকে মোবাইল কোর্ট জরিমানা

0
75

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজারের শহরের পান বাজার রোডে ঔষধের গোডাউন থেকে বিপুল পরিমান অনিবন্ধিত ঔষধ পাওয়ায় শ্যামলী প্লাস ফার্মেসীকে ড্রাগ আইন ১৯৪০ অনুসারে ৭৫০০০ টাকা এবং বাকী ৩ টি ফার্মেসীকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ঔষধ বিনষ্টের জন্য উপস্থিত ড্রাগ ইনস্পেক্টরকে নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ সরিয়ে নেওয়ার কথা থাকলেও কক্সবাজারের অনেক ফার্মেসিতে এ ধরনের অনিবন্ধিত ওষুধ দেখা গেছে। তাই কক্সবাজারের প্রায় সব ফার্মেসীতে এই রকম অভিযান পরিচালনার জন্য প্রসাশনের প্রতি আহবান জানিয়েছেন সাধরন মানুষ ।সুত্রঃমুক্তমুখ

আগেজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ২৯ আগস্ট
পরেধর্ষণের পর ভাগনিকে হত্যা, মামা কারাগারে