উখিয়া থানা পুলিশ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী আটক

0
10

শহিদুল ইসলাম,উখিয়া::

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজনকে আটক করেছে।

মঙ্গলবার ভোর রাতে উখিয়ার পালংখালী থেকে তাদেরকে আটক করেন। আটককৃত হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের মৃত মৌলভী রশিদ আহমদের ছেলে আনিস মিয়া ও একই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সিকান্দার।

উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল গফুর বলেন, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

আগেউখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে শিশুর মৃত্যু
পরেটেকনাফে ৩ লক্ষ ৬০ হাজার’ ইয়াবা উদ্ধার