চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া পৌরসভার উত্তর বিনামারা এলাকায় পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের তিন ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে মসজিদের পুুকুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা তার লাশ উদ্ধার। নিহত মিজান উত্তর বিনামারা গ্রামের জাকের আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মসজিদের পুকুরে জাল নিয়ে মাছ শিকার করে মিজান। পরে ওই পুকুরে গোসল করতে নামে। এসময় মিজান পুকুরে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা অনেকক্ষণ তল্লাশির পর ফায়ার সার্ভিসের একটি টিম পুকুর থেকে লাশটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে, নিহত মিজান মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।













