এস এম হুমায়ুন কবিরঃ
যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন কর্তৃক আয়োজিত সারাদেশব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েস এর একদল যুবক তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (২ সেপ্টেম্বর) সোমবার গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে প্রথমে সকাল ১১ টায় কক্সবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এই কর্মসূচির উদ্ভোদন করা হবে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করবেন বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সহ-সমন্বয়ক মোঃ তরিকুল ইসলাম রাতুল, এছাড়াও উপস্থিত থাকবেন কক্সবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ জনাব ফজলুল করিম, সহ গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার সদস্য বৃন্দ। এরপর একে একে কক্সবাজার সিটি কলেজ কক্সবাজার মহিলা কলেজ সহ মোট ১০ টী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করা হবে।













