২৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

0
60

কক্সবাজার খবর ডেস্কঃ

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় ২৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। ইতোমধ্যে তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

শনিবার ভোরে পশ্চিমবঙ্গেরউত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগরের আমুদিয়া সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাজের খোঁজে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তারা। শনিবার ভোরে দালালের হাত ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) দেখতে পেয়ে পালিয়ে যান দালাল। তবে ২৬ বাংলাদেশি ধরে ফেলে বিএসএফ।

এরপর আটকদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল-হেফাজতের নির্দেশ দেন।

আগে৬ সেপ্টেম্বর মহা ধুমধামে বিয়ে হচ্ছে সাবেক এমপি বদি ও এমপি শাহীন আক্তার তনয়া সানি’র
পরেখুটাখালী কিশলয় বালিকা স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনায়-এমপি জাফর