৬ সেপ্টেম্বর মহা ধুমধামে বিয়ে হচ্ছে সাবেক এমপি বদি ও এমপি শাহীন আক্তার তনয়া সানি’র

0
1639

কক্সবাজার খবর ডেস্কঃ

মহা ধুমধামে বিয়ে হচ্ছে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের দুই দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান (বদি) ও একই আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদি’র একমাত্র কন্যা সামিয়া রহমান সানি’র। আগামী শুক্রবার ৬ সেপ্টেম্বর টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার‘কোম্পানি বাড়িতে’ বিবাহোত্তর এ সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ১০ হাজার থেকে ১২ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। বিষয়টি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি একাত্তরের কক্সবাজার-কে নিশ্চিত করেছেন। তিনি জানান-পাত্র নেত্রকোনা জেলার জয়নগরের ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের মনোয়ারা ম্যানশনের সুরত আলি ও বেগম মনোয়ারা আক্তারে পুত্র ব্যারিস্টার রানা তাজউদ্দীন খান। এমপি কন্যা সামিয়া রহমান সানি’র সাথে ব্যারিস্টার রানা তাজউদ্দীনের প্রায় ৯ মাস আগে কাবিন-আকদ সম্পন্ন হয় বলে কক্সবাজার-৪ আসনের দুই দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান (বদি) একাত্তরের কক্সবাজার-কে জানান। সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি ও বর্তমান এমপি শাহীন আক্তার বদি’র জ্যেষ্ঠ সন্তান সামিয়া রহমান সানি বর্তমানে ঢাকার লন্ডন ইউনিভার্সিটি এন্ড কলেজে অনার্সে তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত। তাদের একমাত্র পুত্র মেধাবী শাওন আরমান ঢাকা মাইলস্টোন কলেজের প্রথম বর্ষের ছাত্র। সামিয়া রহমান সানি টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এজাহার মিয়া কোম্পানি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী ঠান্ডা মিয়ার নাতী।

আগেচকরিয়ায় ‘প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা: অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা
পরে২৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ