রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের স্ত্রীর ফেইসবুকে স্ট্যাটাস; যা লিখেছেন

0
350

অনলাইন ডেস্ক:

রোহিঙ্গাদের ২৫ আগস্ট গণহত্যা দিবসের অনুমতি দেওয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ শামিমুল হক পাবেলকে বদলি করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী নাফিসা পাভেল।এই প্রসঙ্গে সোমবার নাফিসা পাভেল তার ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘পাভেল ২৫ আগস্ট, ২০১৯ এ রোহিঙ্গা গণহত্যার দিবসের মহাসমাবেশের অনুমতি দেওয়ার কারণেই বদলি করা হয়। একটি শক্তি মনে করেন সিআইসি পাবেল বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন! এখন তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক পদে বিশ্বব্যাংকের একটি প্রকল্পে স্থানান্তর করা হয়েছে।’

তিনি আরো বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের মতো একটি গনহত্যার স্বীকার হয়ে স্বাধীন হয়েছে। প্রতিবছর বাংলাদেশ ঐ দিবস পালন করে আসছে। এখন বাংলাদেশের মতো সভ্য দেশে কি রোহিঙ্গাদের মানবতার জন্য কোন জায়গা নেই?

নাফিসা পাভেলের মতে, রোহিঙ্গারা হয়তো ভুলে গেছে তাদের ন্যায়বিচার এবং তাদের সম্পূর্ণ নাগরিক অধিকার শুধু মিয়ানমারেই আছে।

সুত্রঃ সময় নিউজ২৪.কম

আগেচীনে স্কুলে হামলায় ৮ শিশু নিহত
পরেঅবশেষে মুক্তি পেলেন মিন্নি