মহেশখালীর সাগরে ফিশিং ট্রলার ডুবে ১ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১ জন

0
22

মহেশখালী প্রতিনিধিঃ

মহেশখালী উপজেলার সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ডুবে এক জেলের লাশ উদ্ধার ও একজন নিখোঁজ হয়েছে। বুধবার (৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গারকঘাটা জেটির অদূরে এ লাশ উদ্ধার করে জেলেরা।

নিহতের নাম আমান উল্লাহ প্রকাশ নুল্লু (৪৫)। তিনি উপজেলার তাজিয়াকাটা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে। একই ঘটনায় কুতুবজোম পশ্চিম পাড়ার আব্দু সোবহান মাঝি এখনও নিখোঁজ রয়েছে।

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার  ফিশিং
ট্রলারের মালিক হাবিবউল্লাহ বলেন, গত ১ সেপ্টম্বর আমার  ফিশিং বোট ‘মায়ের দোয়া’ মাছ আহরণ করে কূলে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে।এসময় দুইজন জেলে পানিতে ছিটকে পড়ে।

তাদেরকে বিভিন্ন স্খানে খোঁজাখুজি করা হচ্ছে। আজ সকালে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহত ও নিখোঁজ জেলে পরিবারের শোকের মাতম চলছে।

আগেউখিয়ায় বাস্তবে রূপ পাচ্ছে উন্মুক্ত কারাগার
পরেঅকালে না ফেরার দেশে চলে গেলেন ইসলামাবাদের যুবক মহিউদ্দিন : জানাযায় শোর্কাত মানুষের ঢল