বার্তা পরিবেশকঃ
রামু উপজেলার পশ্চিম চাকমারকুলে সন্ত্রাসীদের হামলায় আহত মনিরুল ইসলাম রানাকে ৪ই সেপ্টেম্বর দুপুরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পুরুষ ভাইস-চেয়ারম্যান মোঃ সালা উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম। এ সময় আহত মনিরুল ইসলাম রবিনের পিতা মোঃ আমিনুল ইসলাম জানান ৩ই সেপ্টেম্বর সকাল ৯ টায় আমার বাড়ির বাগানের নারকেল গাছ থেকে বিক্রি করার উদ্দেশ্যে নারিকেল পাড়তে গেলে আকস্মিক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়, তার পর ডাবগুলো নিয়ে যায় আমার পার্শ্ববর্তী পশ্চিম চাকমারকুল এলাকার খুরশেদ আলমের ছেলে সন্ত্রাসী হাবিবুল্লার নেতৃত্বে মোস্তফার ছেলে রবিন, জাহিন, মোজাফফর আহমদের ছেলে রায়হান উল্লাহ, এহাছান উল্লাহ,মিজান উল্লাহ। তিনি আরও জানান সন্ত্রাসীদের হামলায় আমি এবং আমার স্ত্রী রায়হান আক্তার, আমার ছেলে সোহারা উদ্দিন, মোহাম্মদ ইয়াহিয়া আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, মনিরুল ইসলাম রানা বর্তমানে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, হাবিবুল্লাহ গং দীর্ঘদিন ধরে আমার জমি দখল করার জন্য আমাদের কে হুমকি দিচ্ছে আমি বৃদ্ধ এবং অসহায় বলে সব সময় আমাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমি সুষ্ঠু বিচার চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসন ও প্রতিনিধিদের সহযোগিতা চান আমিনুল ইসলাম। এলাকাবাসী জানান ডাব পাড়া কে কেন্দ্র করে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে দীর্ঘদিন ধরে আমিনুল ইসলামের এর জমি দখল করার জন্য তার পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে তারা। এলাকার মানুষ সন্ত্রাসী হামলার নিন্দা ও সুষ্টু বিচার দাবি করছে।













