কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের বিতরণের জন্য মজুদকৃত কুড়াল, বেলচা ও লাঠি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এনজিও সংস্থা শেড এর অফিস থেকে এসব সামগ্রী জব্ধ করা হয়।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের এই ধরনের ক্ষতিকর কুড়াল ও লাঠি সরবরাহ দেওয়া নিষেধ। তাই এসব মালামাল গুলো জব্ধ করা হয়েছে।
এরপরও যদি তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বা অনুমতি দেখাতে পারে তাহলে বিবেচনা করা হবে।
এসময় এনজিও শেড অফিসে কোন কর্মকর্তাকে পাওয়া যায় নি বলে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন।













