সাবেক সাংসদ বদি ও বর্তমান সাংসদ শাহীন আক্তার চৌধুরী’র একমাত্র কন্যা সানি’র বিয়ে আজ

0
276

কক্সবাজার খবর ডেস্কঃ

 মহা ধুমধামের পূর্বের সব প্রস্তুতি শেষে আজ বিয়ের পিড়িতে বসছেন কক্সবাজার-৪ আসনের ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও একই আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী’র একমাত্র কন্যা সামিয়া রহমান সানি’র। একারণে আলোচিত বিয়েটি জমকালো আয়োজনে শেষ করতে পরিবারের পক্ষ থেকে বেশ আগে থেকেই সব কাজকর্ম ফেলে, দুই সাংসদ ব্যস্ত সময় পার করেছেন। তাঁরা নির্বাচনী এলাকার নিজেদের পচ্ছন্দের লোকজন এবং মেহমানদের আমন্ত্রণ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। আজ টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার ‘কোম্পানি বাড়িতে’ বিবাহোত্তর এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছে।

এতে ১০ হাজার থেকে ১২ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। বিষয়টি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেশ আগেই। তিনি জানান, পাত্র নেত্রকোনা জেলার জয়নগরের ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের মনোয়ারা ম্যানশনের সুরত আলি ও বেগম মনোয়ারা আক্তারে পুত্র ব্যারিস্টার রানা তাজউদ্দীন।

এমপি কন্যা সামিয়া রহমান সানি’র সাথে ব্যারিস্টার রানা তাজউদ্দীনের প্রায় ৯ মাস আগে কাবিন-আকদ সম্পন্ন হয় বলে কক্সবাজার-৪ আসন থেকে ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি জানান। সাবেক এমপি আবদুর রহমান বদি ও বর্তমান এমপি শাহীন আক্তার চৌধুরী’র জ্যেষ্ঠ সন্তান সামিয়া রহমান সানি বর্তমানে ঢাকার লন্ডন ইউনিভার্সিটি এন্ড কলেজে অনার্সে তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত। তাদের একমাত্র পুত্র মেধাবী শাওন আরমান ঢাকা মাইলস্টোন কলেজের প্রথম বর্ষের ছাত্র। সামিয়া রহমান সানি টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এজাহার মিয়া কোম্পানি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী ঠান্ডা মিয়ার নাতী।

আগেআলোচিত রোহিঙ্গা তরণী খুশির ছাত্রত্ব সাময়িক স্থগিত করেছে CBIU
পরেআবার ফুটপাতে বাস, প্রাণ গেল নারীর