কক্সবাজারে আন্ত:ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টঃ পোকখালীকে ট্রাইব্রেকারে পরাজিত করে ঈদগাঁও জয়ী 

0
58

 

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনূর্ধ্ব- ১৭)  আন্তঃইউনিয়ন পর্যায়ের ৬ই সেম্পেম্বর সকাল ১১টায় ঈদগাঁও বনাম পোকখালী ইউনিয়নের মধ্যকার তীব্র উত্তেজনামুখর খেলা অনুষ্টিত হয়। খেলার কোন টিম নির্ধারিত সময়ে গোল করতে না পারায় টাইব্রেকার পর্যায়ে গড়িয়ে পড়ে। এতে পোকখালীকে ৪-১ গোলে পরাজিত করে ঈদগাঁও জয়ী হয়ে সুনাম অক্ষুন্ন রেখেছে। তবে ঈদগাঁও টিমের সাথে ছিলেন, ইউপি সচিব ছৈয়দ আলম, ইউপি সদস্য বজলুর রশিদ,সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সদস্য এম আবুহেনা সাগর, ফুটবলার দিদারুল ইসলাম। খেলা উপভোগ করতে গ্যালারিতে ছিলেন,কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম মাহফুজুর রহমান, সুজন জেলা শাখার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান,পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ,  ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ আরো অনেকে।

আগেছাত্রদলের ‘সুপার সিক্স’
পরেযৌতুক চাওয়ায় বরকে ন্যাড়া করে ফেরত পাঠাল কনেপক্ষ