ঈদগাঁওতে দুুই বছর ধরে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ : ভোগান্তিতে সাধারন মানুষ

0
24

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

দীর্ঘ প্রায় দুই ধরে বন্ধ রয়েছে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম। এতে বৃহত্তর ঈদগাঁওর হাজার হাজার সাধারন মানুষ চরম ভোগান্তি তে পড়ার পাশাপাশি সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।
প্রাপ্ত তথ্য মতে, রোহিঙ্গা নিবন্ধনের অযুহাতে ২০১৭ সালের ১৯শে  সেম্পেম্বর থেকে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নসহ গোটা জেলায় জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। ২৪মাস ধরে এটি  বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রামীন জনপদের  সাধারন লোক জন। যার কারনে শিক্ষাঙ্গনে ভর্তি,বিবাহ,জায়গা জমি ক্রয় বিক্রয়, বিদেশ গমন,পাসপোর্টসহ নানা গুরুত্বপূর্ন সেবা থেকে পিছপা হয়ে পড়েন এলাকার অসহায় মানুষ। এ কার্যক্রম বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়েছে লোকজন। তারা দীর্ঘকাল ধরে উপরোক্ত সেবা থেকে বঞ্চিত রয়েছে।

পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ জানান, অনলাইন জন্ম নিবন্ধন দীর্ঘকাল ধরে বন্ধ থাকার দরুন নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামাঞ্চল লোকজন। তারা জন্মনিবন্ধন সনদ ছাড়া কোন কিছু করতে পারছেনা। এলাকার লোকজন চেয়ারম্যানের প্রত্যায়ন পত্র নিয়ে প্রয়োজনীর কাজকর্ম সম্পন্ন করে চলছে।

ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক কক্সবাজার প্রতিদিনকে জানান,দীর্ঘদিন ধরে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় এলাকার মানুষ নানাবিদ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন। তিনি এটি খুলে দেয়ার দাবী জানান উদ্বর্তন কতৃপক্ষের নিকট।

গ্রামীন জনপদের লোকজনের মতে,দীর্ঘকাল ধরে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় নানান অসুবিধায় রয়েছেন এলাকার সর্বশ্রেনী পেশার অসহায় নারী পুরুষ। জন্ম নিবন্ধনের কারনে বহুকিছু গুরুত্ব পূর্ণ কাজকর্ম সারতে পারছেনা অনেকে। তবে অনলাইন জন্ম  নিবন্ধন কবে খুলবে এ অপেক্ষায় প্রহর গুনছেন ঈদগাঁওবাসী।

আগেবিশ্বাস আছে, জয় সম্ভব : সাকিব
পরেরামুতে ৬ রোহিঙ্গাকে ভ্রাম্যমাণ আদালতের সাজা