রামুর কচ্ছপিয়ায় ইয়াবাসহ যুবক আটক

0
22

রামু প্রতিনিধিঃ

কক্সবাজারে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকা থেকে ইয়াবাসহ এক খুচরা ব্যবসায়ীকে আটক করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।
পুলিশ জানান রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের নির্দেশে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই মনজুর এলাহীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোঃ এনামুল হক প্রকাশ বাবুল (২৫)কে ২৩ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা আব্দুল মোনাফের ছেলে। সে দীর্ঘদিন ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই মনজুর এলাহী জানান ,আটক বাবুলকে রবিবার বিকালে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়।

আগেচকরিয়া ফাঁসিয়াখালী-কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন
পরেরামুতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড় আহত