রামুতে ৫ হাজার ইয়াবাসহ চালক আটক

0
180
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর তুলাবাগান থেকে ইয়াবাসহ মো.ছলিম (২২) নামে এক সিএনজি চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।  এসময় ওই সিএনজির সিটের নিচে থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তুলাবাগান হাইওয়ে পুলিশ এসব ইয়াবাসহ তাকে আটক করে। নম্বর বিহীন সিএনজির মাধ্যমে ছলিম দীর্ঘদিন ইয়াবা পাচার করে আসছে বলে স্বীকার করে সে।
বিষয়টি নিশ্চিত করে রামুর তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আব্দুল্লাহ জানান, এএসআই মো. কামাল হোসেন নেতৃত্বে একটি টিম নম্বর বিহীন সিএনজির সিটের নিচে তল্লাশী করে ৫ হাজার ইয়াবা পায়। পরে সিএনজিসহ চালককে আটক করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে রামু থানায় হস্তান্তর করা হয়।
আগে‘আমার মুখ ঢেকো না’- মৃত্যুর আগে জামাল খাশোগজি
পরেরাঙ্গুনিয়ায় বিয়ের একদিন আগে বরের মৃত্যু