ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

0
53

কক্সবাজার খবর ডেস্কঃ

বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।  আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মারা যান তিনি ।

নিহত ডমেচিং মারমা বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। তিনি উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।  আজই বেবীর লাশ চট্টগ্রাম থেকে রুমায় তার বাড়িতে নেয়া হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

জানা যায়, গত কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করেন বেবী।  বান্দরবান জেলাধীন রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে।

পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম থেকে মৃতদেহ রুমা উপজেলায় নিয়ে যাওয়া হবে।

আগেফিলিস্তিনে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন রুখতে বৈঠক ডেকেছে ওআইসি
পরেশপিংব্যাগে মিললো ১৫,৯০০ ইয়াবা, ২ জন আটক