সোয়েব সাঈদ, রামু
রামুতে সড়ক দূর্ঘটনায় পথচারি নিহত হয়েছে। নিহত খোরশেদ আলম বাবুল (৫০) কক্সবাজার পৌরসভার কালুর দোকান এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি খোরশেদ আলম বাবুলকে সজোরে ধাক্কা দেয়। পরে মূমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহত খোরশেদ আলম বাবুলের স্থায়ী নিবাস চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকায় বলে জানা গেছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের দূর্ঘটনায় খোরশেদ আলম বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।













