মোঃ নাছির উদ্দিন,রামু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানার জন্য জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির একদল শিক্ষার্থী রামু উপজেলার বীর মুক্তিযোদ্ধা উপজেলা সংসদের সাবেক কমান্ডার ও কাউয়ারখোপ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক এর বাড়িতে আগমন করে। মঙ্গবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সময় তাঁর রামুর চেরাংঘাটাস্থ বাস ভবনে যায়। অনুষ্ঠানের শুরুতে ৭ম শ্রেণির শিক্ষার্থীগণ মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপরে মুক্তিযুদ্ধা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও নিজের মুক্তিযুদে অংশ গ্রহণের স্মৃতি চারণ করেন।শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ছিলেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদুল আলম ও মোঃ নাছির উদ্দিন। পরিশেষে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধার উদ্দ্যেশে কবি আবৃতি ও দেশাত্মকবোধক গান পরিবেশন করে মুক্তিযোদ্ধাকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠান শেষ করেন।
প্রেরক- মোঃ নাছির উদ্দিন,রামু
তারিখ- ১৭.০৯.১৯













