প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল রামু উপজেলা শাখা গঠনকল্পে এক মত বিনিময় সভা গত ১৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় রামু উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী দলের সদস্য সচিব নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, রামু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা যুবদলের সভাপতি মির্জা নুরুল আবছার মেম্বার। আরও বক্তব্য রাখেন নবী হোসেন, ওবাইদুল হক, রিদুওয়ানুল হক প্রমুখ। প্রধান অতিথি বলেন, তাঁতী দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে বেগম জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার আহŸান জানান। সভা শেষে সবার সম্মতিক্রমে নবী হোসেনকে সভাপতি, ওবাইদুল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রিদওয়ানুল হক, সহ-সভাপতি মুফিজুল আলম সওদাগর, সাইফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আবছার, প্রচার সম্পাদক ছৈয়দ নুর, সদস্য যথাক্রমে- শাহরিয়ার রিফাত, জয়নাল আবেদীন, হামিদ হোসেন, মোঃ ইউনুস, মঞ্জুর আলম, জয়নাল আবেদীন, আবদুল খালেক, শাহজাহান, মোঃ ওসমান গণি, সরওয়ার আলম, মোঃ হামিদ।













