আজ কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সন্মেলন

0
6

তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজাতে আজ শনিবার কক্সবাজারে প্রতিনিধি সম্মেলন করবে আওয়ামী লীগ।কক্সবাজার পর্যটন গলফ মাঠে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে কক্সবাজারে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি , সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম,উপ-দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। । সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তাফা।

প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলার আওতাধীন উপজেলার তৃণমূ্লের প্রতিনিধিরা অংশ নেবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক মেয়র মুজিবর রহমান জানান। সংবাদ সন্মেলনে বক্তারা জানান,
এই প্রতিনিধি সম্মেলনকে সাফল্য ও প্রাণবন্ত করে তুলতে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাজানো হয়েছে সভাস্থল ও তার বাইরের দিকটাও।এই প্রতিনিধি সম্মেলন শতভাগ সফল করতে সব ধরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মুকুল,আশেক উল্লাহ রফিক এমপি,এডভোকেট রনজিত দাশ,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাধারণন সম্পাদক শহীদুল হক সোহেল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিমসহ জেলা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ।
এদিকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনকে সফল করার লক্ষে সহযোগী সংগঠন থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন বলে জানা যায়। কক্সবাজার জেলা যুবলীগ ,জেলা ছাত্রলীগ,শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেতাকর্মী দের প্রতিনিধি সন্মেলন সফল করার আহবান জানান।

আগেরামুর মাষ্টার মোহাম্মদ ফারুক আর নেই
পরেএডঃ নজরুল ইসলাম’র মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ