চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু

0
2

কক্সবাজার খবর ডেস্কঃ

চট্টগ্রামে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রাশেদা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নগরীর খুলশী থানার দক্ষিণ খুলশী এলাকার সি-ব্লকের ১ নম্বর রোডের ৫৭৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদা খাগড়াছড়ি জেলার রামগড় থানার মুসলিম উদ্দিনের মেয়ে।

রাশেদা আক্তার ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করত। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার প্রকৃত কারণ জানাতে পারেনি পুলিশ।

খুলশী থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত রাশেদা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় বলে বাড়ির লোকজন দাবি করেছেন।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাশেদার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে তিনি জানান।

আগে৫.৮ মাত্রার ভূমিকম্প কেড়ে নিলো ৩০ প্রাণ
পরেআম চুরি করে এক ভারতীয় ধরা