কক্সবাজার খবর ডেস্কঃ
চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মহাসড়কে গভীর রাতে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। অন্য কোন ঘটনা ঘটনার সম্ভবনা রয়েছে। তা খতিয়ে দেখছে পুলিশ।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, মহাসড়কের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে













