প্রেস বিজ্ঞপ্তিঃ
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল রামু( চাকমারকুল বড় মাদ্রাসা) এর মজলিশে শূরার অধিবেশন ( বৈঠক) আজ। কক্সবাজারের জেলা প্রশাসক,পুলিশ সুপার,রামু উপজেলা নির্বার্হ কর্মকর্তা এবং রামু থানার অফিসার ইনচার্জকে দেওয়া রামু চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম কতৃক দেওয়া চিঠিতে তিনি আজকের বৈঠকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবাহ জানিয়েছেন। রামু চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম জানান, আনজুমনে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর সম্মানীত মহাসচিব শায়খুল হাদিস আল্লামা আব্দুল হালীম বোখারী (দাঃ রাঃ) এর নিদের্শ ক্রমে এবং কক্সবাজার সদর রামু আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল সাহেবের সম্মতিক্রমে মাদরাসার বিরাজমান পরিস্থিতি ও সংকট নিরসনকল্পে আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদরাসার মজলিশে শূরার অধিবেশন( বৈঠক) অনুষ্টিত হবে। এতে সার্বিক নিরাপত্তা এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহবান জানান তিনি। সুত্রঃকক্সবাজার ৭১













