স্বরাষ্ট্রমন্ত্রী : সম্রাট গ্রেফতার হয়েছে কিনা শিগগিরই জানা যাবে

0
2

কক্সবাজার খবর ডেস্কঃ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হয়েছে কিনা শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন বলে উল্লেখ করা হয়েছে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা দেখবেন, খুব শিগগিরই দেখবেন।”

মন্ত্রী বলেন, “তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন, সে সম্রাটই হোক আর যে-ই হোক, অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।”

ক্যাসিনোবিরোধী অভিযান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নই (র‍্যাব) পরিচালনা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেহেতু অভিযানটি র‍্যাব শুরু করেছে, তাই তারাই অভিযান চালাবে।”

আগেশেখ হাসিনা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবীদ
পরেসত্যপ্রিয়কে দেখতে গেলেন সেতুমন্ত্রী