সত্যপ্রিয়কে দেখতে গেলেন সেতুমন্ত্রী

0
5

একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরকে দেখতে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অসুস্থ হয়ে সত্যপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।

শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে সত্যপ্রিয়র শয়ন পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন সেতুমন্ত্রী। সেখানে তিনি বেশ কিছু সময় থাকেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সত্যপ্রিয় মহাথেরের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন।

গত ২০ সেপ্টেম্বর সত্যপ্রিয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাতপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত হওয়ায় তাকে হাসপাতালের কেবিন ব্লকে নেয়া হয়েছে।

পরে সেতুমন্ত্রী একই হাসপাতালে ভর্তি গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলীকেও দেখতে যান। এসময় তিনি অসুস্থ সাংসদের চিকিৎসার খোঁজখবর নেন।

সমাজসেবায় অবদানের জন্য সত্যপ্রিয় মহাথের ২০১৫ সালে একুশে পদক পান।

আগেস্বরাষ্ট্রমন্ত্রী : সম্রাট গ্রেফতার হয়েছে কিনা শিগগিরই জানা যাবে
পরেঅবশেষে সম্রাট আটক!