কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২

0
2

শাহেদ মিজানঃ

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের সংঘর্ষ ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী খালেক ও শফিক। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত আসছে…

আগেপেকুয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা
পরেরামু পশ্চিম মেরংলোয়া ইসলামিক মডেল হিফজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ