গর্জনিয়া বাজারে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারের খোঁজ নিলেন সাবেক সাংসদ কাজল

0
4

 

হাসান তারেক মুকিম,রামু

গর্জনিয়া বাজারে অগ্নিকান্ড এলাকা পরিদর্শন ও অগ্নিদগ্ধ হয়ে নিহত পরিবারের সদস্যদের খোঁজ নিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সমাপাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। ২৯সেপ্টেম্বর রবিবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অগ্নিকান্ডে নিহত দোকান মালিক রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ইরফান মোহাম্মদ সিফাতের পিতা ফিরোজ আহমদ সওদাগর ও  দোকান কর্মচারী আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে তার নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রামু উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মাদ সাইফুল আলম চেয়ারম্যান, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, রামু উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি মির্জা নুরুল আবছার, রামু উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক শাহানূর উদ্দিন বাবু, রামু উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ জিহাদী, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক আবছার কামাল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দিদার,সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, সহ সভাপতি মোক্তার আহমদ, রামু উপজেলা যুবদলের সহ সভাপতি কলিম উল্লাহ, সহ সভাপতি আবুল কাশেম, সদস্য সাংবাদিক সায়মুন হাসান মানু,কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক শামসুল আলম শাহিন, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, রামু উপজেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মুফিদুল আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হাসান পারভেজ,যুগ্ন-সম্পাদক শেখ আবদুল্লাহ ভুট্টো, কাউয়ারঘোপ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাব্বির হেসেন বাদশা, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন শাহিন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল,তাঁতীদল, মৎস্যজীবীদলের  নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত  ৩ সেপ্টেম্বর রাত দেড়টায়  গর্জনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভুস্মিভুত ও অগ্নিদগ্ধ হয়ে ২ জন নিহত হয়।

 

আগেরোকনের স্ত্রী’র আলমিরায় পাওয়া গেলো ৮৬ লাখ টাকার এফডি ও ১০ ভরি স্বর্ণ
পরেসম্মেলন চাওয়ায় সভাপতির হাতে দুই যুগ্ন-সাধারণ সম্পাদক আহতঃ অভিযোগ সাধারণ সম্পাদকের