ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের গুলি দিয়ে ছেলের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম সাদিক। বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি ‘আত্মহত্যা’ করেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবনে এই ঘটনা ঘটে। তিনি সিটি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র ছিলেন।
লালবাগ থানার এসআই নাহিদ জানান, ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কি আত্মহত্যা না অন্য কিছু তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।’
সুত্রঃ পূর্বকোণ











