খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

0
4

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি হাছিরপাড়া এলাকায় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হল ওই এলাকার আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ জিহাদ (৭) ও আব্দুল্লাহ আল তাওহিদ (৪) ।

জানা যায়, সোমবার সকালে তাওহিদ ও জিহাদ খেলতে বের হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে পুকুরে দু’জনকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

নিহতদের চাচা আব্দুল মালেক বলেন, বাড়ির সবার অগোচরে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায় দু’জন। পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণাকরেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
গফুর ১ মেয়ে ও ২ সন্তানের জনক। ছোট ২ পুত্র সন্তানকে হারিয়ে তিনি নির্ভাক।

আগেডিসির অস্ত্রে’র গুলি দিয়ে ছেলের ‘আত্মহত্যা!
পরেচকরিয়া বদরখালী কোষ্ট গার্ড অফিসে আ’লীগ নেতাকে মারধর!