মো. ইমতিয়াজ, টেকনাফ :
টেকনাফে র্যাব সদস্যরা সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ৮শত পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকার মৃত শেখ আহমদের ছেলে মো. ইউনুচ(৩৯), উত্তর লম্বরী এলাকার নছত আলীর ছেলে আজিজুল হক(১৯)।
র্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উত্তর লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ইউনুচ ও আজিজুল হককে আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৮শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।












