রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

0
9

কক্সবাজার খবর ডেস্কঃ

মিয়ানমার রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে ‘সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যায়।

তিনিবলেন, আলোচনায় মিয়ানমার স্বীকার করেছে, তাদের ফরমে ভুল আছে। এটা সংশোধন করবে।

সম্প্রতি রাখাইনে থাকা রোহিঙ্গাদের মাঝে মিয়ানমার সরকার এনভিসি (ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড) বিলি করেছে। এসব কার্ড নিয়ে রোহিঙ্গাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বর্তমানে দেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

আগেনাইক্ষ্যংছড়িতে তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্ঘুম প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
পরেঈদগাঁও ইউনিয়ন আ,লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত