রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিদেশি মিশনের সামরিক উপদেষ্টারা

0
4

শহিদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্হাপনায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনের সামরিক উপদেষ্টারা। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উখিয়ার কুতুপালং সতের নাম্বার ক্যাম্প পরিদর্শন করেন।এসময় প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন।রোহিঙ্গারা কিভাবে জীবন যাপন করছেন।সামরিক উপদেষ্টারা বেশ কয়েকজন রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেছেন। তবে সাংবাদিকদের সাথে কথা বলেনি।এ সফরে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত প্রায় বিশটি দেশের উপদেষ্টারা। সামরিক উপদেষ্টারা বিভিন্ন বিদেশি দাতা সংস্হার কার্যক্রম ও শরনাথী শিবির ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্ট বাংলাদেশি র্কতা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।সকাল সাড়ে দশটার দিকে নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনার পাড়া জিরো লাইনে অবস্হিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।বাংলাদেশে আশ্রিত বাস্তচ্যুত মিয়ানমারের এ সব নাগরিকদের র্বতমান অবস্থা,মিয়ানমারের ফেরত যাওয়ার ব্যাপারে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসান প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার উদ্দেশ্যে বিদেশি সামরিক উপদেষ্টাদের এ সফরের আয়োজন করা হয়।
উখিয়া থানার ওসি আবুল মনসুর এত ধরনের একটি টিম ক্যাম্প পরিদর্শনের কথা ছিল।

আগেওবায়দুল কাদেরের গরম খবর !
পরেচকরিয়ায় পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান