
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ায় পৌরশহরের বিভিন্ন পেঁয়াজের (পাইকারী ও খুচরা) দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের পরামর্শে কয়েকজন উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে গোপনে পেঁয়াজ ক্রয় করার জন্য চকরিয়া পৌর এলাকার বাজারে পাঠানো হয়।
তাঁরা বিভিন্ন দোকান থেকে ১০০/১১০ টাকা দরে পেঁয়াজ ক্রয় করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলে সাথে সাথে তিনি চকরিয়া থানা পুলিশ সোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরশহরের বেশ কিছু পাইকারি-খুচরা পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রয় করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দোকানীদেরকে সাবধান করে দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান বলেন, ছদ্মবেশে বিভিন্ন পেঁয়াজের দোকানে প্রশাসনের লোক পাঠানো হয় এবং তাঁদের যাচাই ও ভোক্তার অভিযোগের ভিত্তিতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয়ের ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন পেঁয়াজের দোকানীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বেশ কিছু দোকানীকে সতর্ক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।













