
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশী বৌদ্ধদের ধর্মীয় গুরু, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, প্রাজ্ঞ ব্যক্তিত্ব, উপ সংঘরাজ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের মহোদয়ের মহাপ্রয়াণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার -৩ (সদর- রামু) আসনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক বার্তায় তিনি ধর্মগুরু সত্যপ্রিয় মহাথেরের আত্মার সদগতি কামনা করেন এবং তার অগনিত ভক্তদের প্রতি সমবেনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।













