নদীর পাড়ে ঘুরতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু

0
6

অনলাইন নিউজ ডেস্কঃ

চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মেঘনা নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা রোববার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন।

এ সময় হঠাৎ বজ্রপাতে চারজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজা উদ দৌলা চারজনকেই মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের অতিরিক্ত এসপি মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। তারা চাঁদপুর বেড়াতে এসেছিলেন। নিহতদের লাশ চাঁদপুর জেলা সরকারি হাসপাতালে রাখা হয়েছে।

আগেকক্সবাজারে পুলিশের টোকেনে চলছে ১০ হাজার সিএনজি!
পরেখুটাখালী তমিজিয়া ডিগ্রী মাদরাসার সাবেক উপাধ্যক্ষ আবদু ছমদ হুজুরের ইন্তেকাল