
সেলিম উদ্দীন,ঈদগাঁহ
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুস ছমদ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লিহি….রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১১ বছর।
রোববার ৬ অক্টোবর বেলা ১২ টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি মরহুমের পুত্র কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী নিশ্চিত করেছেন।
জানা গেছে, মরহুম মাওলানা আবদুস ছমদ ১৯০৯ সালে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী গ্রামে জম্মগ্রহন করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান। মাওলানা মরহুম আবদুস ছমদ চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, কক্সবাজার হাসেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। তিনি বিশিষ্ট ফেকাহ শাস্ত্রবিদ, অনেক শিক্ষকের শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি অসংখ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন।
আগামীকাল সোমবার ৭ অক্টোবর সকাল ৯ টার সময় শাহ নুরুল হক ডুলাফকির (রাহঃ) মাজার সংলগ্ন মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ ওমর হামজা ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম।













