পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে সাংসদ কানিজ ফাতেমার ফুলেল শ্রদ্ধা

0
6

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু, বাংলাদেশ সরকার কর্র্তৃক একুশে পদকে ভুষিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমদ চৌধুরী।

তিনি গতকাল বিকেলে পুষ্পস্তবক নিয়ে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে পৌঁছে প্রয়াত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি মরদেহের পাশে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় তার সাথে ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী,কেন্দ্রীয় সীমা মহাবিহারের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়াসহ রামু উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত ৩ অক্টোবর, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায় হাসপাতালে পন্ডিত সত্যপ্রিয় মহাথের চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শুক্রবার পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহ ধর্মীয় কার্যাদি শেষে সন্ধ্যা ৬ টার দিকে কেন্দ্রীয় সীমা মহাবিহারে প্রবেশ করান।

আগামী ৯ অক্টোবর, বুধবার প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মহাসংঘদান, পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণসভা অনুষ্ঠিত হবে জানান,রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া

 

 

আগেউখিয়ায় ইউএনও’র অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা আদায়
পরেআবরার হত্যাকাণ্ডে জড়িত বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিস্কার