দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন কক্সবাজারে

0
4

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ধর্মীয় ভাব গাম্ভীর্য নানা আয়োজন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন। এ উপলক্ষে সৈকতে নেমেছিল লাখো মানুষের ঢল। সমুদ্র সৈকত হয়ে উঠছিল নানা ধর্ম বর্ণ মানুষের মিলন মেলায়। ছিলেন বিদেশি পর্যটকও।

 

 

 

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা শেষে আজ মঙ্গলবার ছিল প্রতিমা বিসর্জন।

সকাল থেকে কক্সবাজার জেলার পূজাম-পগুলোতে বিরহের সুর বেজে উঠে। বিকাল সাড়ে ৩ টার পর থেকে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিমা বহনকারী ট্রাকে গুলো কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে আসতে থাকে। বিকেল সাড়ে ৪ টায় সৈকতের লাবনী পয়েন্ট লোকে লোকারণ্য হয়ে যায়। লাবনী পয়েন্ট এর উন্মুক্ত মঞ্চে চলে প্রতিমা বিসর্জনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান।

 

 

 

 

এখানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা , জনপ্রতিনিধি ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বিকেল সাড়ে পাঁচটায় বিসর্জন মঞ্চ থেকে মন্ত্র উচ্চারণ শেষে কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয় বিসর্জন।

এরপর একে একে কক্সবাজার জেলার ২৯৬টি পূজা ম-পের প্রতিমা নিরঞ্জন দেয়া হয় বঙ্গোপসাগরে।

এই নিরঞ্জন অব্যাহত ছিল সন্ধ্যে সাড়ে ছয়টা পর্যন্ত। উপলক্ষে সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় নেয়া হয়েছিলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার টাইম

আগেযৌতুকের বলি তরুণী নববধূ, স্বামী গ্রেপ্তার
পরেসেলফি তুলতে গিয়ে নববধূসহ ৪ জনের মৃত্যু