মাতামুহুরীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ছাত্র নিখোঁজ

0
13

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে গিয়ে বন্ধুদের সাথে খেলার সময় নদীর পানিতে ডুবে নিখােঁজ হয়েছে জেএসসি পরিক্ষার্থী বিশাল।

মঙ্গলবার দুপুর পৌন ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চকরিয়া ফায়ার সার্ভিসের লােকজন ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

 

 

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, নিখােঁজ ছাত্রের নাম আওরঙ্গজেব বিশাল (১৪)। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের আলমগীর কবিরের ছেলে ও চকরিয়া ইটারন্যাশনাল স্কুল থেকে এবারের জেএসসি পরিক্ষার্থী।

 

 

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মাে. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লােকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ছেলেটি নিখােঁজ নাকি মারা গেছে বলা যাচ্ছেনা।

আগেপ্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র প্রতি রামু প্রেসক্লাবের ফুলেল শ্রদ্ধা
পরেটেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে ডাকাতের গুলি