
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকারের একুশে পদক প্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ সংঘরাজ ভিক্ষু মমহাসভার প্রাত্তন সভাপতি পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো কে শ্রদ্ধা জানাতে বিএনপি’র প্রতিনিধি দল রামুতে আসছেন আজ। ৯অক্টোবর বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে তারা রামুতে পৌছে সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় গুরু প্রয়াত সত্যপ্রিয় মহাথেরো মহোদয়ের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দলীয় সুত্রে জানায়, জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি নেতা ড. সুকুমল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন ও রামু-কক্সবাজার,৩ আসনের সাবেক সংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী সম্পাদক লুৎফুর রহমান কাজলসহ প্রতিনিধি দলে বিএনপি’র অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।













