পেকুয়ায় ৫মন ইলিশ এতিমখানায় দিল ইউএনও

0
5

নাজিম উদ্দিনঃ
কক্সবাজারের পেকুয়ায় ৫মন ইলিশ এতিমখানায় দিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাঈকা শাহাদত। বুধবার (৯অক্টোবর) সকাল ৯টার দিকে পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির আহমদ পেকুয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ২শ কেজি ঝাটকা ইলিশ জব্দ করে। সকাল সাড়ে ১০টায় নির্বাহী অফিসার ছাঈকা শাহাদত তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫হাজার টাকা অর্থ জরিমানা আদায় করে।

 

 

 

জব্দকৃত প্রায় ২শ কেজি ইলিশ পেকুয়ার বিভিন্ন এতিমখানায় বিলি করার নির্দেশ দেন। পেকুয়া উপজেলা মৎস্য অফিসার বেনজির আহমদ জানায়, সারা দেশে ৯অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত ২২দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সকালে পেকুয়া বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেনের ৫মন ইলিশ জব্দ করি। পেকুয়া নির্বাহী অফিসার ছাঈকা শাহাদত জানায়, ভ্রাম্যমান আদালত বসিয়ে আলী হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছি। জব্দকৃত প্রায় ২শ কেজি ইলিশ এতিমখানায় বিলি করে দিয়েছি। অভিযান অব্যহত থাকবে।

আগেমিছিল নিয়ে বুয়েটে ভিপি নুর, আন্দোলন অব্যাহত রাখার আহ্বান
পরেদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাঁড়াশি অভিযান : প্রধানমন্ত্রী