
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার আলোচিত একই পরিবারের চারজন হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার ওসি আবুল মনসুরের নির্দেশে মঙ্গলবার রাত ১১ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার নেতৃত্বে একদল পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়ার
শিখু বড়ুয়ার স্ত্রী রিকু বড়ুয়া ও রামু রামকোটের উজ্জ্বল বড়ুয়া।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্নাপালং বড়ুয়া পাড়ায় গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ৪ জনকে হত্যা করে এক কালো অধ্যায়ের সূচনা করে দূর্বৃত্তরা।












